রাণীশংকৈল প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার ৪৫ র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকালে উপজেলা দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে রাণীশংকৈলের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগ ও রাণীশংকৈল পৌর মেয়র আলমগীর সরকার এতে সভাপতিত্ব করেন। সংরক্ষিত ৩০১ সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা প্রধান অতিথির আসন অলংকৃত করেন। গেষ্ট অব অনার ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক মোঃ সইদুল হক। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ তাজউদ্দিন আহম্মেদ, পৌর আ’লীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা যুবলীগ সম্পাদক মোঃ রমজান আলী সহ স্থাণীয় নেতৃবৃন্দ।



