বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

শশীভূষণে অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

ভোলা প্রতিনিধি: ফসলী জমি ও বিভিন্ন বাড়ী সংলগ্ন কাগজপত্র বিহীন পরিবেশ নষ্ট করে অবৈধ ভাবে গড়ে ওঠা ভোলার চরফ্যাসনের শশীভূষনে ৩টি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৯মার্চ) উপজেলার শশীভূষণ থানার চর কলমী ও রসুলপুর ইউনিয়নের করিমপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গুড়িয়ে দেওয়া ইটভাটা তিনটি হলো-চরকলমী ইউনিয়নের বকসি ঘাট সংলগ্ন আবুল হোসেন ফরাজীর মালিকানাধীন ফরাজী ব্রিকস, চরকলমী ইউনিয়নের চৌমুহনী এলাকায় জয়নালের মালিকানাধীন রিফাত ব্রিকস ও রসুলপুর ইউনিয়নের করিমপুর এলাকায় রাসেল পন্ডিতের মালিকানাধীন মাওয়া ব্রিকস।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, ইট ভাটাগুলোর কোন বৈধ কাগজপত্র নেই। তারপরে ফসলী জমি ও বিভিন্ন বাড়ি সংলগ্ন অবৈধভাবে ইটভাটাগুলো গড়ে উঠছে। কয়লার পরিবর্তে গাছ দিয়ে ইট পোড়ানো এবং ড্রাম চিমনি ব্যবহার করে পরিবেশ নষ্ট করায় ইটভাটাগুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, র‌্যাব-৮, পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। স্থানীয় বাসিন্দারা জানান, ইটভাটা গুলো থাকায় কয়েক বছর যাবৎ ক্ষেতের ফসল গাছের ফল হয়না।

তাদের গাছের পাতাসহ ইটের কালো ধোয়ায় বাড়ী ঘরে থাকতে কষ্ট হয়। তাই ব্রিকস গুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়ায় তারা খুশি। ছবি-এট্যাস- ভেঙ্গে দেওয়া হচ্ছে উপজেলার শশীভূষণ থানায় অবৈধ ভাবে গড়ে উঠা ইটভাটাগুলো।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।