শরীয়তপুর পৌরসভা ছাত্রদলের কমিটি অনুমোদন

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর শরীয়তপুর পৌরসভা শাখা ছাত্রদলের কমিটি অনুমোদন করা হয়েছে। শরীয়তপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম বিপ্লব ও যুগ্ম আহবায়ক মাহবুব আলম খায়ের গত ১০/৪/২০১৮ ইং এ সকল কমিটি অনুমোদন দেন।

শরীয়তপুর পৌরসভা শাখা ছাত্রদলের নতুন কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি খান মোহাম্মদ আমিন উজ্জামান (জনি), সহ-সভাপতি মো. আল-আমিন মুন্সী, সাধারন সম্পাদক মো. ফয়সাল মাদবর, সহ-সাধারন সম্পাদক মো. মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. স্বপন বেপারী, সুমন সরদার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।