× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

শরীয়তপুরে আইনজীবী সমিতির জঙ্গিবাদ বিরোধী সমাবেশস্থল থেকে বিএনপি পন্থীরা সমাবেশ বর্জন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সমাবেশর আয়োজন করে জেলা আইনজীবীগণ। এতে আইনজীবী সহকারী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করে। সমাবেশে বিএনপি ও জামাত সম্পৃক্ততার কথা বলে বক্তব্য দেওয়ায় বিএনপি’র সমর্থক আইনজীবীগণ ক্ষোভে ফেটে পরেন এবং সমাবেশ শেষ না হতে চলে যান।

বৃহস্পতিবার সকালে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সামনে সকল আইনজীবী, আইনজীবী সহকারী ও সুধিমহল সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সমাবেশে অংশ গ্রহন করে। সমাবেশে জেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম বক্তব্যে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সহায়তার আহবান জানায়। এরপরে বক্তব্য দেওয়া শুরু করেন আওয়ামীলীগ সমর্থিত আইনজীবীদের থেকে। এসময় আওয়ামীলীগ সমর্থিত আইনজীবীগণ বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলায় বিএনপি সমর্থিতদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করতে থাকে। আওয়ামীলীগের সিনিয়ার আইনজীবীগণ বক্তব্যে বলেন, যখন দেশে যুদ্ধাপরাধী হিসেবে জামাত, বিএনপি’র বিচার হয় তখন তারা চরিত্র ঠিক রেখে পোশাক পাল্টিয়ে ইসলামের নামে মানুষ খুন করে। এ ভাবে বর্তমান সরকারের উন্নয়ন বাঁধা গ্রস্থ করা যাবে না। প্রতিটি পাড়া মহল্লায় দেশবাসীর সহায়তায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি গঠন করে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করব। এই বক্তব্যের পরপরই সমাবেশ শেষ হওয়ার পূর্বেই বিএনপি’র সমর্থক আইনজীবীগণ ক্ষোভে ফেটে পরেন এবং সমাবেশ শেষ না হতে চলে যান।

সাধারণ আইনজীবীদের সাথে কথা বলে জানা যায়, যেহেতু জেলা আইনজীবী সমিতির আয়োজন সেহেতু কারো আদর্শে আঘাত করে বক্তব্য রাখা ঠিক হয় নাই। বিএনপি সমর্থকগণ আপত্তি দেয়ার পরেও বক্তব্যে পূণরাবৃত্তি ঘটে। তাই বিএনপি সমর্থক আইনজীবীগণ সমাবেশ থেকে চলে গেছে।

আইনজীবী সমিতির পক্ষে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে বক্তব্য রাখেন জিপি আলহাজ্ব এডভোকেট আলমগীর মুন্সী, পিপি এডভোকেট মির্জা হযরত আলী, নারী শিশু আদালতের পিপি এডভোকেট ফিরোজ আহমেদ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলামসহ অনেকে। বক্তব্যে বলেন, যখন দেশে যুদ্ধাপরাধী হিসেবে জামাত, বিএনপি’র বিচার হয় তখন তারা চরিত্র ঠিক রেখে পোশাক পাল্টিয়ে ইসলামের নামে মানুষ খুন করে। এ ভাবে বর্তমান সরকারের উন্নয়ন বাঁধা গ্রস্থ করা যাবে না। প্রতিটি পাড়া মহল্লায় দেশবাসীর সহায়তায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি গঠন করে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করব।

জাতীয়তাবাদী দল আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট পিএম সেলিম হায়দার বলেন, আমরা জেলা আইনজীবী সমিতির আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সমাবেশে অংশগ্রহন করি। সমাবেশ থেকে বিএনপি’র দিকে আঙ্গুল তুলে আওয়ামীলীগ সমর্থিত আইনজীবীগণ বক্তব্য রাখে আবার বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে। প্রথমে আমাদের পক্ষে জেলা বিএনপি আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম পরে এডভোকেট মৃধা নজরুল কবির আপত্তি জানায়। আওয়ামীলীগ সমর্থিত আইনজীবীগণ তাদের সিদ্ধান্তে অনড় থাকায় আমরা সমাবেশ থেকে চলে আসি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, জেলা আইনজীবী সমিতিতে আওয়ামীলীগ সংখ্যাগরিষ্ট। আইনজীবী সমিতির ১৫টি পদের মধ্যে ১টি সদস্য পদে বিএনপি বিজয়ী হয়েছে। আওয়ামীলীগ সমর্থিত বিভিন্ন আইনজীবীগণ সমাবেশে বক্তব্য রাখছে। বর্তমান প্রেক্ষাপটে বক্তব্য রাখা হয়েছে। তা যদি বিএনপি’র বিরুদ্ধে হয়ে থাকে আর বিএনপি সমর্থিত আইনজীবীরা যদি চলে যায় তাতে আমার কিছুই করার নাই।


এ ক্যটাগরির আরো খবর..