বিচার শুরুর আদেশ আ.লীগ নেতাকে হত্যাচেষ্টায়

স্টাফ রিপোর্টার: এনামুল হক শামীম কে হত্যাচেষ্টার মামলায় স্টামফোর্ড ইউনিভার্সিটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ড. এম এ হান্নান ফিরোজসহ নয়জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এনামুল হক শামীম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

রোববার ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

অভিযোগ গঠন শুনানিকালে এম এ হান্নান ফিরোজসহ জামিনে থাকা আট আসামি আদালতে উপস্থিত ছিলেন। জসিম নামের এক আসামি পলাতক আছেন।

অপর আসামিরা হলেন- মনির হোসেন, মেহেদি হাসান, মো. হারুন, নাজমুল হক মিঠু, মো. জুয়েল, নুরে আলম সিদ্দিকী ও রানা হাওলাদার। আসামিদের মধ্যে পাঁচজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে রিমান্ডে থাকা আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারী হিসেবে এম এ হান্নান ফিরোজের নাম উঠে আসায় ২০১৪ সালের ১৬ জুলাই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৯ জুন সকালে ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের মোড়ে মোটরসাইকেল আরোহী তিন সন্ত্রাসী এনামুল হক শামীমকে গুলি করে পালিয়ে যায়। ওই সময় তিনি নিজের গাড়িতে করে ধানমন্ডির বাসা থেকে সিদ্ধেশ্বরীর অফিসে যাচ্ছিলেন।

এনামুল হক শামীম বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অন্যতম পরিচালক। ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন এনামুল হক শামীম। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতৃত্ব দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।