শরীয়তপুরের রিজয় ঢাবি’র বিজয় ৭১ হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কৃতিসন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেজ বিভাগের মেধাবী ছাত্র, ক্যাম্পাসের প্রিয়মূখ রাইব আহমেদ রিজয় ঢাবি’র বিজয় ৭১ হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছে।

গত শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারন সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স সাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে ছাত্রনেতা রিজয় ঢাবি’র বিজয় ৭১ হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় দলীয় নেতাকর্মীসহ তার শুভাকাঙ্খীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আর রিজয়ও দলের সভাপতি ও সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও ভবিষ্যতে যাতে আরও দায়িত্ব পেতে পারে সে জন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।