যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফখরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, হাজী ফখরুল ইসলাম ছিলেন অত্যন্ত উদার মানসিকতার অধিকারী। মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সত্তর দশকে তৎকালীন সিলেট পৌরসভার নির্বাচিত কাউন্সিলর ছিলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


