রাশিফল এমন একটি জিনিস যা আপনাকে সতর্ক করতে পারে আসন্ন বিপদ থেকে। আপনার জীবনের শুভ অশুভ জেনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। অনেকে দিন শুরু করেন নিজের রাশিফল দেখে। আজ ৩ আগস্ট শনিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল, কেমন যাবে আপনার দিনটি।
মেষরাশি
আয় বুঝে ব্যয় করতে হবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে। সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন। ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে।
বৃষরাশি
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। ব্যাংক ব্যালান্স বাড়বে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। কামনা বাসনা পূর্ণ হবে। পরিবারে নতুন মুখের আগমন ঘটতে পারে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
মিথুনরাশি
কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন।
কর্কটরাশি
দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সফলতার সূর্য ফোকাস মারবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবেন।
সিংহরাশি
ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুর চাপ বাড়বে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে। নেশা মদ জুয়া থেকে দূরে থাকুন।
কন্যারাশি
বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। জীবন বদলে দেবে। প্রেমীযুগলের মন আনন্দে নাচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকার আসবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে।
তুলারাশি
শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষè নজর রাখুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে।
বৃশ্চিকরাশি
কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে। পিতা-মাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। হাত বাড়ালেই সফলতা পাবেন। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে। গৃহবাড়ি, ভূ-সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে।
ধনুরাশি
শূন্য পকেট পূর্ণ হবে। সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। জমিজমা সংক্রান্ত ঝামেলা মিটবে।
মকররাশি
কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। স্বপ্ন হাতের মুঠোয় আসবে। ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। সন্তানদের গতিবিধির ওপর নজর রাখুন।
কুম্ভরাশি
হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। পিতা-মাতার পূর্ণ সহযোগিতা পাবেন। নতুন দলিলপত্র আসতে পারে।
মীনরাশি
মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। অমাবস্যার অন্ধকার দূর হবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। শিক্ষার্থীদের দিনটি গর্বের হবে।