× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

রেলওয়ের ৩০টি লোকোমোটিভ ক্রয়ের স্পেসিফিকেশন যাচাইয়ের তদন্ত কমিটি গঠন

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
প্রতারণা এড়াতে অ্যাপ

বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয়ের স্পেসিফিকেশন যাচাই-বাছাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়।

এ কমিটি স্পেসিফিকেশনে লোকোমোটিভ ও যন্ত্রাংশের কর্মক্ষমতা, আধুনিক প্রযুক্তি, জ্বালানি দক্ষতা, খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, বাংলাদেশের পরিবেশে ব্যবহার উপযোগিতা ইত্যাদি বিবেচনায় নিয়ে প্রস্তুতকৃত খসড়া স্পেসিফিকেশন যাচাই-বাছাই করে আগামী পনেরো কর্মদিবসের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির সদস্য সচিব বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক এবং অন্য সদস্যরা হলেন-বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপক। এছাড়া, কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

বাংলাদেশ রেলওয়ে বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজ রেলপথে রূপান্তর’ শীর্ষক প্রকল্পের আওতায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ক্রয় কার্যক্রমের জন্য বাংলাদেশ রেলওয়ে খসড়া স্পেসিফিকেশন প্রস্তুত করেছে।


এ ক্যটাগরির আরো খবর..