লেগুনাস্ট্যান্ডের দখল নিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত

লেগুনাস্ট্যান্ডের দখল নিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত

লেগুনাস্ট্যান্ডের দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন একজন। গুলিবিদ্ধ হয়ে আহত ৩ জন।

শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৩টার দিকে কুমিল্লার শাসনগাছা এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা নগরীর শাসনগাছা মধ্যমপাড়া আবুল কাশেম গং ও শাসনগাছা মোল্লা বাড়ির মধ্যে লেগুনাস্ট্যান্ডের দখল নিয়ে সংঘর্ষ বাঁধে বলে জানা গেছে।

গুলিতে নিহত অর্নব (৩০) মধ্যমপাড়ার বাসিন্দা আজহারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মো. ফিরোজ হোসেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।