লালমনিরহাট জেলা শহরে সিসি ক্যামেরার উদ্ধোধন

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাট জেলা শহরের স্বর্নকার পট্টি, পৌরসভা ও গোশালা বাজার এলাকায় সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়েছে। বুধবার রাতে জেলা শহরের ড্রাইভারপাড়া মাঠে অনুষ্ঠিত এক মাদক বিরোধী সমাবেশে এর উদ্বোধন করা হয়।

স্বর্নকার ব্যবসায়ী সমিতির সভাপতি দুলাল চন্দ্র কমকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক ল্যাপটপের মাধ্যমে সিসি ক্যামেরার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মতিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার (বি সাকেল) সুশান্ত সরকার, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম, এ্যাড চিত্তরঞ্জন রায়, চেম্বারের সহ সভাপতি সাখওয়াত হোসেন সুমন ও পরিচালক রেজাউল করিম স্বপন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।