× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

লালমনিরহাটে ছাত্রীকে উত্ত্যাক্ত করায় যুবকের কারাদন্ড

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যাক্তের দায়ে মনিরুজ্জামান(২৪) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আবু সাঈদ এ রায় প্রদান করেন।
মনিরুজ্জামান উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ঘনেশ্যাম গ্রামের শাহীন মিয়ার ছেলে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ পরিদর্শক(এসআই) আনোয়ারুল ইসলাম আনোয়ার জানান, মনিরুজ্জামান বেশ কিছু দিন ধরে ওই ছাত্রীকে স্কুল যাওয়া আসার পথে উত্ত্যাক্ত করে আসছে। ওই ছাত্রী থানা পুলিশকে বিষয়টি অবগত করে। পরে থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে ছাত্রীর স্কুলে আসা যাওয়ার পথে পুলিশ টহলের ব্যবস্থা করে। এমবস্থায় মঙ্গলবার সকালে ওই ছাত্রীকে আবারো উত্ত্যাক্ত করলে ওই যুবককে টহলরত পুলিশ হাতে নাতে আটক করে।

পরে আটকৃত ওই যুবককে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে স্কুল ছাত্রীকে উত্ত্যাক্তের দায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আবু সাঈদ।

এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবককে সন্ধ্যায় লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ওই স্কুল পথে পুলিশী টহল অব্যহত থাকবে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..