লালদিঘী পুরাতন গির্জা রোডে অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার

রাজিব শর্মা, চট্টগ্রামঃ মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে দুটি দেশিয় তৈরি পাইপ গ্যান, ৬ রাউন্ড কার্তুজ ও একটি ছোরাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হল, মোঃ তারেক উদ্দিন (৩৩),মোঃ আব্দুল মান্নান (৩৫) ও পলাশ দে (৩১)।

২৯ তারিখ রাতে কোতোয়ালী থানাধীন লালদিঘীর পাড়স্থ পুরাতন গির্জা রোড পূবালী ব্যাংক এবং হোটেল আল-ফালাহ আবাসিক এর সামনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন। তার সঙ্গে ছিলেন এসআই ফিরোজ আলম,এসআই শাহ জালাল চৌধুরী, এসআই কামাল হোসেন, এমসআই মিলাদুল ইসলাম, এবং সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। এ অবস্থায় শুক্রবার রাতে আসামীরা লালদিঘীর পাড়স্থ পুরাতন গির্জা রোড পূবালী ব্যাংক এবং হোটেল আল-ফালাহ আবাসিক এর সামনে রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আসামীদেরকে অস্ত্র, গুলি ও ছোরা সহ হাতে নাতে ধরা হয় বলে জানান পরিদর্শক বিশ্বজিৎ বর্মন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।