× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

দিনাজপুরে লাকি হত্যার ৭ দিনেও মেলেনি কোন কুল কিনারা

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়নঃ দিনাজপুরের বীরগঞ্জে লাকি আক্তার (২৪) হত্যা কান্ড নিয়ে ধুম্রজাল সৃর্ষ্টি হয়েছে। কি ভাবে তাকে হত্যা করা হয়েছে তা ৭ দিনেও পুলিশ, ময়না তদন্তকারী চিকিৎসক বা বাদী কেউ স্পষ্ট করে বলতে পারছেননা।

স্বামীর পরিবার থেকে বিষ খেয়ে আত্মহত্যা করেছে ও বাবার পরিবারের পক্ষ থেকে নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যা করা হয়েছে অভিযোগ করা হলেও ময়না তদন্তকারী চিকিৎসক বলছে বিষের কোন আলামত পাওয়া যায়নি। অপরদিকে ঘটনার দিন থেকে স্বামী, শশুড়, শাশুড়ী ও ননদ পলাতক রয়েছে। খোজ পাওয়া যাচ্ছেনা নিহত লাকি আক্তারের তিন বছরের শিশু কন্যা ফারিয়া আক্তারের।

জানা যায়, বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামের মোঃ মাজেদুর রহমানের ছেলে মোঃ অমর ফারুকের সঙ্গে একই উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোঃ আব্দুল আজিজের মেয়ে লাকি আক্তারের পারিবারিক ভাবে ২ লক্ষ ৪৯ হাজার ৯৯৯ টাকা দেন মোহর নির্ধারণ করে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় ছেলেকে যৌতুক বাবদ ২লক্ষ ২০ হাজার টাকা মেয়ের পিতা প্রদান করেন। কিন্তু ছেলে অমর ফারুক তাতে সন্তষ্ট হতে পারেনি। প্রায় সময় যৌতুকের জন্য লাকি আক্তারকে নির্যাতন করত। এরই মধ্যে তাদের একটি প্রতিবন্ধি কন্যা ন্তান জন্ম নেয়। এতে করে বেড়ে যায় নির্যাতন।

বিয়েতে বাবা মায়ের দেয়া ২ ভোরী স্বর্ণালংকার বিক্রি করে দেয় স্বামী অমর ফারুক। সে টাকা শেষ হয়ে যাওয়ার পর যৌতুকের জন্য লাকি আক্তারকে নির্যাতন শুরু করে স্বামী অমর ফারুক, শশুড় মাজেদুর রহমান, শাশুড়ী মোচাঃ ফরিদা বেগম ও ননদ মোছাঃ মৌসুমি বেগম শারীরীর ও মানষিক নির্যাতন শুরু করে। এক পর্যায নির্যাতন সইতে না পেরে লাকি আক্তার তার সন্তানকে নিয়ে বাবার বাড়ীতে চলে আসে। পরে এ নিয়ে ইউনিয়ন পরিষদে শালীশে বিচ্ছেদের সিদ্ধান্ত হয়। সে সময় শিশু ফারিয়া আক্তারকে তার পিতা অমর ফারুক নিয়ে যায়। পরে স্বামীর কাকুৃতি মিনুতির পর পুনরায় বিয়ে করে সেই সন্তানের মায়ায় লাকি আক্তার স্বামীর সংসারে ফিরে যায়।
এরপর বিচ্ছেদের সময় দেয়া টাকা বাবার বাড়ী থেকে নিয়ে আসার জন্য আবারো শুরু নির্যাতন। বাধ্য হয়ে লাকি আক্তারের বাবা মা দুই দফায় ৮০ হাজার টাকা অমর ফারুকের হাতে তুলে দেন।

এখানেই শেষ নয় স্বামী অমর ফারুক ও তার পরিবারের সদস্যরা আরো ৫ লক্ষ টাকা বাবার বাড়ী থেকে নিয়ে আসার জন্য নির্যাতন শুরু করেন। প্রায় সময় খাওয়া দাওয়া বন্দ করে দিয়ে বাঁশের সঙ্গে হাত পা বেঁধে নির্যাতন করা হত। ঘটনার দিন ১২ জানুয়ারী তাকে হাত পা বেধে নির্যাতন করা হয়। এক পর্যায় লাকি আক্তার প্রসাব পায়খানা করার কথা বলে বাড়ী থেকে পালিয়ে গিয়ে তার বাবাকে ফোনে ৫ লাখ টাকা নিয়ে আসতে বলে নাহলে তার স্বামী শশুর শাশুড়ী ও ননদ তাকে মেরে ফেলবে বলে যানায়। সেখান থেকে তাকে ধরে নিয়ে গিয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে প্রচার চালায় লাকি আক্তার বিষ পান করেছে।

হাসাপাতালে নিয়ে যাওয়ার কথা বলে মাইক্রোবাসে করে মৃত লাশ নিয়ে ঘুরে বেড়ায়। কোন হাসাপাতালে নিয়ে যাওয়া হয়নি। যদিও স্বামীর পরিবারের দাবী প্রথমে লাকি আক্তারকে বীরগঞ্জ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, অব্স্থার অবনতি হলে তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সে মারা যায়। কিন্তু দুই হাসাপাতালের রেকর্ডে কথাও লাকি আক্তারকে ভর্তি কিংবা চিকিৎসার রেকর্ড পাওয়া যায়নি। পুলিশ লাশ বাড়ী থেকে উদ্ধার করে।

এ ব্যাপরে বীরগঞ্জ থানায় একটি হর্ত্যা মামলা দায়ের হয়েছে মামলা নং- (৮) তাং- ১২-০১-২০২0। যে মামলায় বাদী উল্লেখ করেছে যৌতুকের জন্য মারধর করে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে। এব্যাপারে জানতে মাহানপুর গ্রামে স্বামী অমর ফারুকের বাড়ীতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। অমর ফারুকের দাদি সখিনা খাতুন(৬৫) জানায় ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে। তবে কথায় রয়েছে তা জানাতে পারেননি। তিনি বলেন লাকি আক্তার বিষ পান করে আত্মহত্যা করেছে।


এ ক্যটাগরির আরো খবর..