× Banner
সর্বশেষ
মধুখালীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানিতে ১৭৭ মামলা নিষ্পত্তি নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

ভারতীয় হাইকমিশনে ই-টোকেন সমস্যা

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মার্চ, ২০১৬

প্রানতোষ তালুকদার : ভারতীয় হাইকমিশনে ই-টোকেন সমস্যা! কেন ই- টোকেন সমস্যা? এই ই-টোকেন নিয়ে বাংলাদেশের জনগণ হয়রানী হচ্ছেন ও ভুগিতেছেন। কম্পিউটারে অনলাইনের মাধ্যমে ই-টোকেন করতে হয়। কিন্তু জনগণ কম্পিউটারের সামনে বসে ভারতীয় হাইকমিশনের ই-টোকেন পূরণ করতে পারছেন না। কেন ই-টোকেন পূরণ করতে পারছেন না? সবাই প্রশ্নের সম্মুখীন। জনগণ বলছে কম্পিউটারের সামনে বসলে অনলাইনে সার্ভার পাওয়া যায় না।। এই ই-টোকেন অনলাইনে সবারই পূরণ করা কথা। কিন্তু বাস্তবে কেউ অনলাইনে ই-টোকেন পূরণ করতে পারছে না।

আবার কেউ বলছে এটা তো তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজ, অনলাইনে ভারতীয় ই-টোকেন পূরণ করার সুবিধা তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সুবিধা করে দিবেন। যাহাতে জনগণ সহজেই ই-টোকেন পূরণ করতে পারে। আবার কেউ বলছে যে কিছু দালাল চক্র কাজ করছে, তাদের নিকট ৩০০০/৩৫০০/৫০০০ টাকা দিলেই সহজে ভারতীয় ই-টোকেন করে দেয়।

এদেশের জনগণ হতবাক! যেখানে বাংলাদেশের সব জনগণই অনলাইনে ভারতীয় ই-টোকেন পূরণ করার কথা। সেখানে গুটিকয়েক দালালদের হাতে ক্ষমতা চলে গেল? এভাবে দালালদের মাধ্যমে ই-টোকেন হচ্ছে, এর প্রতিকার কি? প্রশ্ন থেকে যায়, তাহলে দালালরা কোন অফিসারের মাধ্যমে ই-টোকেন পাচ্ছে? সাধারণ জনগণ অনলাইনের মাধ্যমে ই-টোকেন পাচ্ছে না। অনলাইনে তো সহজেই ই-টোকেন সবাইর পাওয়ার কথা।
জনগণ বলছেন, অনলাইনে ই-টোকেন করার সময় হ্যাকাররা হ্যাক করে রাখে। তাই সাধারণ জনগণ অনলাইনে ভারতীয় ই-টোকেন পূরণ করতে পারছে না।

শুধুমাত্র দালাল চক্র অফিসারদের মাধ্যমে টাকা দিয়ে তারা ক্যালেন্ডার তারিখ নাকি এনে অনলাইনে ই-টোকেন করে থাকে। এটা তো অবাক হওয়ার কথা, তাহলে তারা কি কোটি কোটি টাকা ই-টোকেনের মাধ্যমে উপার্জন করছেন? আর দেশের সাধারণ জনগণ হয়রানী হচ্ছেন এবং আরও কি ভুগবেন?

এর প্রতিকার কি? এদেশের জনগণ সরকারের কাছে জবাব চায়। জনগণ বলছে সরকার ইচ্ছে করলে এই স্বাধীন দেশের জনগণকে এই ভারতীয় হাইকমিশনের ই-টোকেন সমস্যা থেকে দূরীভূত করে দেশের মানুষকে অনলাইনে সুবিধা করে ই-টোকেন দিয়ে ভারতে পাঠানোর ব্যবস্থা করে দিতে পারেন। তারজন্য এদেশের জনগণ সরকার এর প্রতি সুদৃষ্টি কামনা করছেন, যাহাতে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় ও প্রশাসন কঠিন পদক্ষেপ নেন। তাহা হইলে দালালদের দৌরাত্ম কমে যাবে এবং সহজেই ভারতীয়-ই-টোকেন পাওয়া যাবে।

অনেকেই বলছেন যে, দালালদের ধরলেই এর প্রতিকার পাওয়া যাবে। দালালরা কোন অফিসারকে টাকা দেয়, বিকাশের মাধ্যমেও টাকা দেয়, বিকাশ নাম্বারের মাধ্যমে তা ধরা সহজ হবে এবং কোন অফিসার টাকা নিয়ে ক্যালেন্ডার তারিখ দেয়। অনলাইনে কোন হ্যাকাররা হ্যাক করে রাখে? সাধারণ জনগণ কম্পিউটারের সামনে বসে অনলাইনে ই-টোকেন পূরণ করতে পারছে না কেন?

কেন? এর প্রতিকার চায় এদেশের জনগণ। বিষয়টি আমলে নিয়ে এর সুরাহা করা অতি প্রয়োজন। আবার মেডিকেল ভিসাও সমস্যা! মেডিকেল ভিসা করতে বা নিতে কি কি লাগে? এর সঠিক তথ্য চায় এদেশের জনগণ। ভারতীয় ভিসা অফিসে মেডিকেল ভিসা চাইতে গেলে অনেককেই ফেরত দিচ্ছে, এর কারণ কি?
অনেক দূর হতে লোকজন এসে ভারতীয় হাইকমিশন অফিসের সামনে  গভীর রাত্রিতে লাইন ধরে দাঁড়িয়ে থাকে একটি ভিসা পাওয়ার জন্য। কিন্তু লোকজন ব্যর্থ হয়ে চলে যায়। ইহাতে গাড়ী ভাড়া খরচ, রিক্সা ভাড়া খরচ ও নিজের শ্রম ও হয়রানীর শিকার এদেশের জনগণ। কেন এত হয়রানী? কেনই বা এত দুর্ভোগ ? এর প্রতিকার চায় এদেশের জনগণ।

ভারতীয় হাইকমিশন অফিসের সামনে দালাল চক্রের দৌরাত্ম দেখা যায়। ভারতীয় হাইকমিশন অফিসের সামনে যাহাতে দালান না থাকে এর জন্য বিহীত ব্যবস্থা করা প্রয়োজন। উপরিউল্লিখিত কথাগুলি অনেক জায়গা থেকেই জনগণের মুখে শুনে যাচ্ছে।

পরিশেষে জনগণ বলেছেন যে আমরা স্বাধীন দেশের নাগরিক। এদেশে আমরা স্বাধীন ভাবেই বসবাস করছি। তাই আমরা স্বাধীনভাবেই সব দেশেই যাহাতে যেতে পারি। আমাদের আর যেন ভারতীয় হাইকমিশনে ই-টোকেনের জন্য হয়রানী ও ভুগিতে না হয়, সেই জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..