লাইফ সাপোর্টে সাবেক হুইপ ওয়াহিদুল আলম

বিশেষ প্রতিবেদক :   বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ ওয়াহিদুলআলম গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে ঢাকার অ্যাপোলো হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণজরিত কারণে গত মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন পর্যন্ত তাঁর অবস্থা অপরিবর্তিত রয়েছে। ওয়াহিদুল আলমের পরিবার তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।

সৈয়দ ওয়াহিদুল আলমের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তিনি জাতীয় সংসদের সাবেক হুইপ। বিএনপির সর্বশেষ কাউন্সিলে তিনি খালেদা জিয়ার উপদেষ্টা নির্বাচিত হন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।