লবণের দাম বৃদ্ধির গুজবে ছাতকের সিরাজগঞ্জ বাজারে লঙ্কাকান্ড

ছাতক প্রতিনিধিঃ লবণের দাম বেড়েছে এমন গুজবে ছাতকের সিরাজগঞ্জ বাজারে পড়েছে লবন বিক্রির হিড়িক। ‘লবণের দাম বৃদ্ধি পেয়েছে, প্রতি কেজি লবন ১শ’ থেকে ১শ’২০ টাকায় বিক্রি হচ্ছে’ এমন গুজবে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বাজারের বিভিন্ন দোকানে ভিড় করে লবন ক্রয় করেছেন সাধারণ ক্রেতারা। গুজবে বিভ্রান্ত হয়ে বেশি মুনাফার লোভে বাজারের কয়েকটি দোকানে লবণ বিক্রি বন্ধ করে দিয়েছে বলেও জানিছেন স্থানীয় সচেতন মহল। এতে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ বাজারের বাবুল আহমদ নামের এক ব্যবসায়ি জানান, লবনের দাম বৃদ্ধি পেয়েছে এমন খবরে সোববার সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতারা তার দোকানে লবন কিনতে ভিড় করেছেন। পূর্বের মূল্য অনুযায়ী লবন বিক্রি করেছেন বলে একদিনে এতো বেশি পরিমাণ লবন বিক্রি করেছেন যা দুই থেকে তিন সপ্তাহেও বিক্রি করা যেতো না। সেলিম আহমদ নামের এক ক্রেতা জানান, লোকের মূখে শুনেছেন লবণের দাম প্রতি কেজিতে বেড়ে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

দাম বৃদ্ধির খবর শুনে সন্ধ্যা বেলা বাজারে গিয়ে ৫ কেজি লবন কিনেছেন। অরুন মালাকার, বিধান মালাকার, আপ্তাব আলী, হিরন মিয়া, মতিন মিয়াসহ একাধিক ক্রেতারা জানান, লোকের মূখে শুনেছেন লবণের দাম বৃদ্ধি পেয়েছে। তাই পেয়াজের মতো করে লবনের জন্য যাতে ঝামেলা পোহাতে না হয় তাই আগেভাগেই লবন ক্রয় করে নিয়েছেন। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, লবনের দাম বৃদ্ধির গুজবে বাজারের কতিপয় কিছু অসাধু ব্যবসায়ি ইতোমধ্যে লবন বিক্রি বন্ধ করে দিয়েছেন। তাছাড়া গুজবে বিভ্রান্ত হয়ে ক্রেতারা যখন লবন কিনতে বাজারে এসেছেন অধিকাংশ দোকানী চড়া দামে লবন বিক্রি করার লোভে ক্রেতাদের কাছে ২ কেজির বেশি লবন বিক্রি করেননি।

এব্যাপারে স্থানীয় প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, একটি বিশেষ কু-চক্রি মহল লবনের দাম বৃদ্ধি পেয়েছে এমন গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গুজবে কান না দিতে সাধারণ মানুষের প্রতি আহবান জানান কর্মকর্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।