লক্ষ্মীপুরে সেচ্ছাসেবক দলের কমিটি গঠন

তানভীর আহমেদ , লক্ষ্মীপুর প্রতিনিধি ::  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের লক্ষ্মীপুর সদরে ৯ সদস্য বিশিষ্টি ও পৌর শাখার ১২ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মহসীন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ নতুন কমিটি দুটি অনুমোদন করেন।

সদর উপজেলা (পূর্ব) কমিটিতে সাইফুজ্জামান শরীফকে আহবায়ক, আব্দুল মুকীত সোহেল, মুশফিকুর রহমান মিন্টু ও খোরশেদ আলম অন্তরকে যুগ্ম আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

একই সময় তোফাজ্জল হোসেন রতনকে আহবায়ক, আরিফ মাহমুদ কাজল কে ১ম যুগ্ম আহবায়ক করে পৌর শাখার ১২ সদস্য বিশিষ্ট কমিটি দেয় জেলা শাখা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।