লক্ষ্মীপুরে বিরল প্রজাতির বাঘ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে বিরল প্রজাতির একটি মেছো বাঘ পাওয়া গেছে। সদর উপজেলার টুমচর গ্রামের মনির হোসেন নামের এক ব্যক্তি তার বাগানে গাছ কাটতে গিয়ে বিরল প্রজাতির মেছো বাঘটির সন্ধান পান । গত পাঁচ দিন ধরে তিনি বাঘটিকে একটি খাঁচায় আটক রেখেছেন বলে জানান স্থানীয়রা। তবে শুক্রবার দুপুরে তিনি ওই মেছো বাঘটি সংরক্ষণের জন্য গণমাধ্যমকর্মীদের কাছে সহযোগিতা চেয়েছেন।

এদিকে, বিরল এ প্রাণিটিকে এক নজর দেখতে মনিরের বাড়িতে উৎসুক জনতা ভিড় করতে দেখা গেছে। মেছো বাঘটির উচ্চতা প্রায় দেড় ফুট, লম্বায় চার ফুট। সারা গায়ে কালো-হলুদ ডোরাকাটা দাগ রয়েছে। মুখমন্ডল অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর।

সংশ্লিষ্টরা জানায়, উপজেলার টুমচর গ্রামের আনোয়ারুল হক ডাক্তার বাড়ির বাগানে সোমবার দুপুরে গাছ কাটতে যায় একই এলাকার মনির হোসেন। এসময় বিরল প্রজাতির একটি মেছো বাঘ তিনি দেখতে পান। পরে তিনি কৌশলে প্রাণিটিকে আটক করে খাঁচায় বন্দি করেন। বাঘটি নিয়ে কেউ বলছেন, চিতা বাঘ, আবার কেউ বলছেন মেছো বাঘ। বন বিড়াল বলেও দাবি করছেন অনেকেই। তবে প্রাণিটি নাম যাই হোক তা সংরক্ষণ করার দাবি সবার।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ মোস্তফা আশরাফ বলেন, এ ধরনের প্রাণি সাধারণত লোকালয়ে আসে না। খাবারের খোঁজে কিংবা দলচ্যুত হয়ে অথবা আঘাতপ্রাপ্ত হয়ে লোকালয়ে ঢুকতে পারে। তবে প্রাণিটি সংরক্ষণে তাদের করণীয় বিষয়ে নির্দিষ্টভাবে কিছুই জানাতে পারেননি তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।