লকডাউনে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ

লকডাউনে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ

মহামারী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে লকডাউন চলাকালে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

বুধবার (১৪ এপ্রিল) ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ সরকার কর্তৃক ১৪-২১ এপ্রিল পর্যন্ত বাস্তবায়িত লকডাউনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশজুড়ে সমস্ত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ইতোমধ্যে জমা দেওয়া আবেদনসমূহের বিষয়ে জানতে এবং যেকোনো জরুরি অনুরোধের জন্য visahelp.dhaka@mea.gov.in ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।