র‌্যাব এর অভিযানে ৪৪৬ বোতল ফেন্সিডিল ,মাদক বহনের ব্যবহৃত ট্রাক সহ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর থেকে নয়ন: দিনাজপুর র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গভীর রাতে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা পৌরসভাধীন ৭নং ওয়ার্ড হিলির মোড় লালমাটিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ৪৪৬ (চারশত ছেচল্লিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল এবং মাদক বহনের কাজে ব্যবহৃত ০১ টি ট্রাক সহ মাদক ব্যবসায়ী কে আটক করেছে।

 

আটক কৃত মাদক ব্যবসায়ী মোঃ জামিল আলী (২৬), পিতা- মোঃ ইউনুস আলী, সাং- সাকাটিয়া, থানা- কাহালু, জেলা- বগুড়া ।

 

ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে জানান , প্রাথমিক  জিজ্ঞাসাবাদে উক্ত আসামী স্বীকার করে যে সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসায় জড়িত এবং দিনাজপুর সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত।

 

র‌্যাব বাদী হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।