× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

পিআইডি

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই -প্রধান উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
রোহিঙ্গা সংকটের উৎপত্তি

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে,এর সমাধানও মিয়ানমারেই। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার এবং আরাকান আর্মির ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে, যাতে তারা অবিলম্বে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করে এবং দ্রুততম সময়ে রাখাইনে তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা শুরু করে। এটাই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের এক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন বন্ধ ও দ্রুততম সময়ে তাদের মাতৃভূমি রাখাইনে প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার এবং আরাকান আর্মির ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে।

নিউইয়র্ক সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) জাতিসংঘ সাধারণ পরিষদের হলরুমে এ সম্মেলন শুরু হয়।


এ ক্যটাগরির আরো খবর..