রোহিঙ্গা ঠেকানোর ব্যবস্থা জাতিসংঘেরই করা উচিত

বিশেষ প্রতিবেদকঃ  জাতিসংঘ মিয়ানমার থেকে আবারও রোহিঙ্গাদের ঢল নামার আশঙ্কা করলে তা ঠেকানোর ব্যবস্থাও তাদেরই নেওয়া উচিত। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার সকালে রাজধানীর বিমানবন্দর সড়কে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম পরিদর্শনে গিয়ে মন্ত্রী ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। ফিটনেসবিহীন ও নম্বর ছাড়া যানবাহনের বিরুদ্ধে মাঝেমধ্যেই মোবাইল কোর্ট পরিচালনা করে বিআরটিএ।

রোববারও রাজধানীর বিমানবন্দর সড়কে চলে এমন অভিযান। তাদের কার্যক্রম দেখতে সেখানে উপস্থিত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কথা বলেন বিআরটিএ কর্মকর্তা ও বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গে। পরে তিনি এ নিয়ে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।

ওই সময় জাতিসংঘের আশঙ্কা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আসতে পারে আশঙ্কা আছে, এ আশঙ্কাটা আমরা দেখি। আমাদের কূটনৈতিক উদ্যোগও অব্যাহত রয়েছে। এখন আর আগের মতো জনস্রোত নেই। আসতে পারে এই আশঙ্কা জাতিসংঘ করছে। কাজেই জাতিসংঘেরই এখানো কঠোর অবস্থান নেওয়া উচিত, যাতে নতুন করে ইনফ্লাক্স (আগমন) হতে না পারে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, লাখ লাখ রোহিঙ্গাকে সামলাতে সরকার যখন হিমশিম খাচ্ছে, তখন এ নিয়ে বিএনপি নেতারা রাজনীতি করছে। সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ বলে বিএনপি নেতারা যে অভিযোগ করছে, এগুলো শুধু কথার কথা। সরকার সব সময়ই রোহিঙ্গাদের প্রতি মানবিক থাকবে, আলোচনার মাধ্যমেই এ বিষয়ে সমাধান সম্ভব হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।