১০০ জন বীর মুক্তিযোদ্ধা রোগীকে ভারতে চিকিৎসার জন্য দরখাস্ত আহ্বান

১০০ জন বীর মুক্তিযোদ্ধা রোগীকে ভারতে চিকিৎসার জন্য দরখাস্ত আহ্বান

ঢাকা, ২৩ কার্তিক (৮ নভেম্বর): ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে ভারতে চিকিৎসাসেবা দেওয়ার জন্য দরখাস্ত আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

          ‘বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবাদান’ স্কিমের আওতায় ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে।

         আবেদন ৩০ নভেম্বর ২০২১ পর্যন্ত সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে জমা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও ফরম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে  (www.molwa.gov.bd) পাওয়া যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।