× Banner
সর্বশেষ
অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩

রেলষ্টেশন ঠাকুরগাঁও রাস্তা নির্মাণে দূর্নীতির প্রদর্শনী

admin
হালনাগাদ: রবিবার, ৮ মে, ২০১৬

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ কাঞ্চন ষ্টেশন থেকে পঞ্চগড় ১শ কিঃমিঃ রেল লাইন ও ১শ ৩৪টি ব্রিজ সংস্কার এবং ষ্টেশন ভবন গুলো পূনঃ নির্মান করা হচ্ছে। এই সংস্কার ও পূনঃ নির্মানের কাজ করছে ম্যাক্স ও তমা ২টি ঠিকাদারী প্রতিষ্ঠান। এ কাজে বরাদ্দ দেওয়া হয়েছে ৭শ কোটি টাকা।

এ ছাড়াও পুরাতন ষ্টেশন বিল্ডিং গুলো ভেঙ্গে নতুন ও প্লাট ফর্ম নির্মান কাজে মনগড়া পৃথক বরাদ্দ নিয়ে এ কাজ গুলো করা হচ্ছে। এ কাজের তদারকি রেল প্রকৌশলী বিভাগ নিজেই করছে। রেল ষ্টেশন ঠাকুরগাঁও এ ষ্টেশনের রাস্তা নির্মাণ হচ্ছে। সাবব্যাজ ছাড়া পুরাতন ও ড্যামেজ মালামাল দিয়ে রাস্তা নির্মান হচ্ছে। এই রাস্তা নির্মানে বৃটিশ সময়ের পুরাতন রাস্তা ব্যবহার করা হলেও ৩ ফিট করে রাস্তা বর্ধিত করা হয়েছে। বর্ধিত ঐ রাস্তার নিচে কোন প্রকার ইট বা খোয়া না দিয়ে সরাসরি রাস্তা নির্মান চলছে।

এ বিষয়ে নির্মাণ কাজের প্রকৌশলি আই ডাব্লু তারেক রহমানের যোগাযোগ করা হলে তাকে খুজে পাওয়া যায়নি। নির্মান ঠিকাদাররা এ ধরণের রাস্তা নির্মান কাজকে দূর্নীতির প্রদর্শনী বলে চিহ্নিত করেছেন।

এ বিষয়ে ঠাকুরগাও রোড প্রেস ক্লাব সভাপতি সৈয়দ আবদুল করিম জানান, এ নির্মান প্রদর্শনি তিনি দেখে আসছেন এখন ঠাকুরগাঁও এলজিইডি নির্বাহী প্রকৌশলি ও এ জেলার নির্মান ঠিকাদারদের, রেলের এই নির্মান দূর্নীতির প্রদর্শনি সকলকে দেখে আসার অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে রেল ষ্টেশন মাষ্টারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি এ বিষয়টি তার নয়। জেলা রেডক্রিসেন্ট সাধারন সম্পাদক এস এম সলায়মান জানান এই রেল বিভাগের দূর্নীতি মেনে নেওয়ার মতো নয়। তিনি অনতি বিলম্বে খারাপ কাজ গুলো ভেঙ্গে নতুন ভাবে কাজ করিয়ে নেওয়ার জন্য উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ চেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..