রুশ সেনাবাহিনীতে যোগদানকারী ১০০ নেপালি নিখোঁজ, নিহত ৭

রুশ সেনাবাহিনীতে যোগদানকারী ১০০ নেপালি নিখোঁজ, নিহত ৭

ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগদানকারী ১০০ নেপালি নিখোঁজ হয়েছেন। শুধু তাই না, সাতজন নেপালি নিহত হয়েছেন বলে দাবি করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী এনপি সোৗদ। নেপালের জাতীয় বার্তা সংস্থার সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আনুমানিকভাবে প্রায় ২০০ বেশি নেপালি রাশিয়া গিয়েছেন। তারা বিভিন্ন সময় বিভিন্ন ভিসা নিয়ে গিয়েছেন। শ্রমিক বা স্টুডেন্ট ভিসায় রাশিয়ায় গিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, হয়তোবা এর চেয়েও বেশি নেপালি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী সৌদ গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বলেন, বিভিন্ন সময় রুশ সেনাবাহিনীতে যোগদান করা প্রায় ১০০ জন নেপালি  নিখোঁজ হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন অনেকেই। এই বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে (এমওএফএ) অভিযোগ করা হয়েছে। তিনি আরও বলেন, নেপালি নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে আলাপ করার জন্য রুশ রাষ্ট্রদূতকে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। অন্তত চারজন নেপালি ইউক্রেনের যুদ্ধবন্দী (পিওডব্লিউ) অবস্থায় আছেন। তাদের মুক্ত করা জন্য ইউক্রেন সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন সৌদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।