রাহাত খানের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

রাহাত খানের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কথাশিল্পী রাহাত খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
শোকবার্তায় মন্ত্রী জানান, ‘সাংবাদিকতা ও সাহিত্য জগতে রাহাত খানের অবদান স্মরণীয় হয়ে থাকবে।’
পরিবেশ মন্ত্রী রাহাত খানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, রাহাত খান (৮০) শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর ইস্কাটন গার্ডেনের বাসায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।