রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ৯ ব্যবস্থাপনা পরিচালকের নাম

বিশেষ প্রতিবেদকঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদের শূন্য পদ পূরণের জন্য নয়জনের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

তারা হলেন- পল্লী সঞ্চয় ব্যাংকের মুঈন উদ্দিন, অগ্রণী ব্যাংকের মোহাম্মদ ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম, মশিউর আলী ও আলী হোসেন প্রধানিয়া, সোনালী ব্যাংকের আমিন উদ্দিন আহমেদ ও তরিকুল ইসলাম চৌধুরী, কৃষি ব্যাংকের মাহতাব জামিন এবং জনতা ব্যাংকের মোহাম্মদ হেলাল উদ্দিন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে দু একদিনের মধ্যে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানা গেছে।

রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে রাষ্ট্রায়ত্ব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এমডি পদে পদোন্নতি চূড়ান্তকরণ সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজল কবির, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব ইউনুসুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বর্তমানে যারা উপ-ব্যবস্থাপনা (ডিএমডি) পরিচালকের দায়িত্ব পালন করছেন তাদের মধ্য থেকে পদোন্নতি দিয়ে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) শূন্য পদ পূরণের জন্য ১১ জনের একটি তালিকা করা হয়েছিল। এদের মধ্য থেকে নয়জনের তালিকা বৈঠকে চূড়ান্ত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।