× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্রে কন্টেইনার চাপায় দুই শ্রমিক নিহত

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ মার্চ, ২০১৯

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার:বাগেরহাট:বাগেরহাটের রামপালে নির্মানাধীন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে কন্টেইনারের নিচে পড়ে দুই  শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক শ্রমিক। নিহতরা হলেন, এমডি নায়েব আলী (৪৫) ও  মো. ফিরোজ (৪৯)।
আহত হয়েছেন মো. সোহানুর (২৪)। হতাহতদের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ষোলদাগ ও আট্টাকী গ্রামে। আহত মো. সোহানুর এর অপারেশন শেষে  খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
রামপাল থানার ওসি মো. লুৎফর রহমান বলেন,‘রামপালে ১৩২০ মেগাওয়াট নির্মানাধীন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি লোহার ভারি কন্টেইনার হঠাৎ করে কাত হয়ে তিন নির্মান শ্রমিকের গায়ের উপর পড়ে যায়। এতে নায়েব আলী ও ফিরোজ নামে দুজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। সোহানুর নামে অপর একজন গুরুতর আহত হন।
নির্মানাধীন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম বলেন, নিহত দুই শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। আহত সোহানুরকে চিকিৎসা দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান নিহতদের পরিবারকে ক্ষতিপুরন বাবদ অর্থ প্রদান করবে। ভবিষ্যতে আরও বেশি সতর্ক হয়ে কাজ করার কথা ব্যক্ত করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..