× Banner
সর্বশেষ
বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বার কাউন্সিলে নির্বাচন করতে ব্যারিস্টার সুমনের হাইকোর্টে রিট এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক গৌরনদীতে মাই টিভির শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই অভিযোগ গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক

রামচন্দ্র শুধু হিন্দু নয়, মুসলিমদেরও পূর্বপুরুষ: যোগগুরু রামদেব

admin
হালনাগাদ: রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

রামচন্দ্র শুধু হিন্দু নয়, মুসলিমদেরও পূর্বপুরুষ ছিলেন বলে মন্তব্য করলেন ভারতের যোগগুরু রামদেব। শনিবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানায় ভারতীয় গণমাধ্যম ‘ওয়ান ইন্ডিয়া’।

রামদেব বলেন, এটা অবিতর্কিত সত্য যে অযোধ্যাই রামের জন্মভূমি। তাই এখানেই রাম মন্দির হবে। এটা দেশের গর্বের সঙ্গে জড়িত। ভোট রাজনীতির সঙ্গে এই মন্দিরের কোনও সম্পর্ক নেই।

তিনি বলেন, আমি বিশ্বাস করি অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে। নয়তো কোথায় হবে? এটা অবশ্যই মক্কা বা মদিনা বা ভ্যাটিকান সিটিতে হবে না।

এদিকে রামদেবের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গুজরাট কংগ্রেসের মুখপাত্র মনীশ দোশী বলেছেন, রামদেবের মতো লোকেরা বিজেপির থেকে সাহায্য পেয়ে চলেছেন। তাই আসন্ন নির্বাচনে বিজেপিকে জেতাতে এসব কথা বলছেন; যেন আরও পাঁচ বছর সুযোগ-সুবিধা ভোগ করতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..