রানা দাশগুপ্ত’র মাতার পরলোক গমন

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত’র মাতা কৃষ্ণা দাশগুপ্তা বার্ধক্যজনীত কারণে আজ ১৩ মার্চ ২০১৭, সোমবার রাত ৯.১৫ মিনিটে চট্টগ্রামে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক এডভোকেট তাপস কুমার পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি. এন. চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায় এবং বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি নির্মল কুমার চ্যাটার্জী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।