নিজস্ব প্রতিনিধি, এপ্রিল ৩, ২০১৭, ঢাকাঃ রাতে কোন ফেসবুক বন্ধ হচ্ছে না। জানাচ্ছেন বাংলাদেশ সরকারের পোস্ট এন্ড টেলিগ্রাফ ডিভিশন। ডিভিশন থেকে এক সরকারি নোটিশ জারি করে জনসাধারণকে অবগত করা হয় যে ফেসবুক বন্ধ করার কোন সিদ্ধান্ত সরকারি তরফ থেকে নেয়া হয়নি।
সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে দেয়া হয় যে বাংলাদেশ সরকার ছাত্রছাত্রীদের পঠন পাঠনে বেশি সময় দিতে ও ফেসবুকের মত সোশ্যাল নেট ওয়ার্কিং থেকে দূরে রাখতে রাত ১২ টার পর ৬ ঘণ্টা ফেসবুক বন্ধ করে দেবে। জনজীবন যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকে ওই সময় অপরাধ মুলক কাজকর্ম সংগঠিত করা হয়ে থাকে। নাশকতা ঘটাতে এক শ্রেণির ধর্মীয় সন্ত্রাসবাদ সেই সময়কে কাজে লাগায়। অপরিণত ছাত্র ছাত্রী যুবক যুবতীর মধ্যে একশ্রেণীর দুষ্টচক্র অবৈধ যৌনাচারের লিপ্সা বাড়িয়ে চলে। অবিভাবকেরা স্বাভাবিক কারনেই বিচলিত হয়ে পড়েন তাদের সন্তানদের এমন অস্বাভাবিক আচরন দেখে। সরকার এই অবস্থায় ফেসবুক ৬ ঘণ্টা বন্ধ করার এক অপ্রিয় সিদ্ধান্ত গ্রহন করেছে।
পোস্ট এন্ড টেলিগ্রাফ ডিভিশনের সরকারি বিজ্ঞপ্তি জানাচ্ছে যে সরকার এপর্যন্ত এমন কোন ধরনের সিদ্ধান্ত গ্রহন করে নাই। এ সংক্রান্ত প্রকাশিত যাবতীয় সংবাদ ভিত্তিহীন ও ভুয়া।


