রাণীশংকৈল মডেল স্কুলে অভিভাবক সমাবেশ অনূষ্ঠিত

রাণীশংকৈল ( ঠাকুরগাও ) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ২২ এপ্রিল বিকালে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণ, নিয়মিত উপস্থিতি, পরীক্ষায় ভাল ফলাফল নিশ্চিত সহ সার্বিক বিষয়ে আলোচনার উপর অভিভাবক সমাবেশ অনূষ্ঠিত হয়।

সভায় ম্যানেজিং কমিটির সভাপতি ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ অধ্যাপক মোঃ ইয়াশিন আলী সভাপতিত্ব করেন। স্কুলের প্রধান শিক্ষিকা মোছাঃ ফরিদা ইয়াসমিন শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, আবু শাহান শাহ ইকবাল, মোঃ সিরাজুল ইসলাম সিরু, পুর্নিমা রাণী বসাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দীন চৌধুরী প্রমুখ।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।