× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাণীশংকৈলে স্বেচ্ছাসেবকলীগ-ছাত্রলীগের ঈদ পুর্ণমিলনীতে শহীদ মিনারের অবমাননা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধিঃ- অ,আ,ক,খ এই বর্ণগুলো দিয়ে তৈরী বাঙ্গালী জাতীর মাতৃভাষা বাংলা ভাষা প্রতিষ্ঠা করতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তাজা রক্ত দিতে হয়েছে। ভাষা আন্দোলনে সালাম, রফিক, বরকত, জাব্বারদের মত অনেক লক্ষ লক্ষ প্রাণ দিতে হয়েছিল। আর তাদের তাজা রক্তের বিনিময়ে আজ আমাদের রাষ্ট্রীয় ভাষা বাংলা প্রতিষ্ঠা লাভ করেছে। ভাষা আন্দোলনের শহীদদের স্মরনে নির্মান করা হয় শহীদ মিনার।

গতকাল ১৫  সেপ্টেম্বর ৬নং কাশিপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের যৌথ উদ্যোগে মহারাজাহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে(বিভিন্ন প্রাক-প্রতিষ্ঠানও রয়েছে) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান আয়োজন করে। বিদ্যালয়ের মাঠের প্রায় মধ্য পশ্চিম প্রান্তে রয়েছে শহীদ মিনার।

অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পায়। এ দিনটিকে যথাযথ মর্যাদায় দেশের প্রত্যেক নাগরিক পালন করে থাকে। আর শহীদদের স্মরনে নির্মিত শহীদ মিনারটি ভাষা আন্দোলনের প্রতিক এবং পবিত্র স্থান হিসেবে দেশের সকল শ্রেনীর মানুষ সন্মান প্রর্দশন করে। এবং সন্মান প্রর্দশন করা আমাদের গুরুদায়িত্ব। তাছাড়াও আগামী প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরার অন্যতম বাহক শহীদ মিনার।  অথচ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে শহীদ মিনারকে অবমাননা করা হয়েছে।

অনুষ্ঠান শুরু হলে  শহীদ মিনার জুড়ে একাধিক মানুষকে পায়ে জুতা পুড়ে, সাইকেল নিয়ে, হাতে সিগারেট নিয়ে শহীদ মিনারের উপরের উঠে ঝটলা বেধে অনুষ্ঠান দেখতে দেখা গেছে। এ প্রতিবেদক শহীদ মিনার থেকে লোকজনকে নেমে যেতে বললে তারা এ প্রতিবেদকের সাথে আপত্তিকর আচরন করে। পরবর্তীতে ছবি তুলতে গেলে ক্যামেরা আটকিয়ে ধরে । কাশিপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবলীগ’র সাধারন সম্পাদক মাসুদ রানার সাথে এ বিষয়ে কথা বললে তিনি বিষয়টি দেখতে চেয়ে এ প্রতিবেদককে সংবাদ প্রকাশ করতে নিষেধ করেন।

ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে ৬নং কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা, গেষ্ট অব-অনার ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, বিশেষ অতিথি ছিলেন,জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নওরোজ কাউসার কানন, সম্পাদক সোহেল রানা সহ প্রমূখ। এ ব্যাপারে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ’র সাথে যোগাযোগ করলে তিনি স্বেচ্ছাসেবকলীগ নেতাদের সাথে যোগাযোগ করতে বলেন।


এ ক্যটাগরির আরো খবর..