রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস ও নারী উন্ন্নায়ন মেলা

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস ও নারী উন্ন্য়ন মেলা পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর রাণীশংকৈলের আয়োজনে ৮ই মার্চ এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

উপজেলা চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলী। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ আইনুল হক মাষ্টার, ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক মো. সইদুল হক, থানা অফিসার ইনচার্জ তদন্ত মো.সালাউদ্দীন , ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা , মহিলা আ’লীগ নেত্রী ফরিদা ইয়াসমিন, ফরিদা পারভিন, মানব কল্যাণ পরিষদের শিরিণ সুলতানা প্রমুখ। কর্মসূচীতে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রেমদ্বীপ প্রকল্প, মানব কল্যাণ পরিষদ, ইএসডিও সহ এনজিও প্রতিষ্ঠানগুলো অংশ গ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।