× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

নিউজ ডেস্ক

রাণীনগরে ৭ মামলার আসামি ফরহাদ গ্রেফতার

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
রাণীনগরে ৭ মামলার আসামি ফরহাদ গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৭ মামলার আসামি ফরহাদ হোসেন (৩৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার বোদলা গ্রামস্থ্য রক্তদহ বিল এলাকায় মাঠ থেকে ওয়ারেন্ট মূলে ও চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফরহাদ হোসেন উপজেলার সদর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত শহিদুল ইসলাম ওরফে শহিদ টাকুর ছেলে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত ও গরু চুরি মামলার পলাতক আসামি ফরহাদ হোসেন দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোদলা গ্রামস্থ্য রক্তদহ বিল এলাকায় মাঠে রাণীনগর থানার এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় এএসআই সোহেল মান্নানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফরহাদ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ মাঠে জমির মধ্যে কাদাপানিতে প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে তাকে গ্রেফতার করেন।

ওসি জানান, গ্রেফতার ফরহাদের বিরুদ্ধে মাদক, চুরি, অপহরণসহ ৭ টি মামলা রয়েছে। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত ফরহাদকে আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..