রাণীনগরে দূর্যোগ সহনীয় বাড়ি পরিদর্শন করলেন ডিসি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় প্রথমবারের মত দূর্যোগ সহনীয় বাড়ি নির্মান করেছে সরকার। দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের কাবিটা ও টিআর কর্মসূচির বিশেষ খাতের অর্থে মানবিক সহায়তায় হতদরিদ্র পরিবারের জন্য এই উপজেলায় ১৫টি বাড়ি নির্মান করা হয়েছে।

আর এই দূর্যোগ সহনীয় বাড়ি পরিদর্শন করলেন নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) মো: হারুনু-অর-রশীদ। মঙ্গলবার দুপুরে উপজেলার সদরের দক্ষিণ রাজাপুর গ্রামের
সুবিধাভোগী মুন্টু হোসেনের বাড়ি ও রনসিংগার গ্রামের আনোয়ারা বেগমের দূর্যোগ সহনীয় বাড়ি পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ আরো অনেকেই।

ট্যাগ ডিসি

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।