রাণীনগরে জেলহত্যা দিবস উদযাপন

রাণীনগরে জেলহত্যা দিবস উদযাপন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় জেলহত্যা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হেলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন গোল্লা, প্রচার সম্পাদক খালেকুজ্জামান খালেক, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম সজল সহ অন্যান্যরা। এছাড়া উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।