রাণীনগরে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা শাখা ও শের-এ বাংলা কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে এর শুভ উদ্বোধন করেন নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী।

সম্মেলনে রাণীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকুনুজ্জামান মোহনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেব খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপিত আব্দুর রউফ দুলু, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, প্রচার সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ আরো অনেকেই। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে মামুনুর রশিদ মামুনকে সভাপতি ও হাসানুজ্জামান হাসানকে সাধারণ সম্পাদক করে রাণীনগর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও গোলাম রাব্বিকে সভাপতি ও মাহবুব আলম তুষারকে সাধারণ সম্পাদক করে রাণীনগর শের-এ বাংলা কলেজ শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।