× Banner
সর্বশেষ
সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

রাণীনগরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
রাণীনগরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উন্নয়নে অধিক ফলনের লক্ষ্যে নতুন ফসল বিন্যাস সরিষা, বোরো, রোপা, আমনসহ কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষণ বিষয়ে প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদরের খট্টেশ্বর রাণীনগর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ড. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা ফারজানা হক, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আমির আলী, এগ্রি সোর্স কোম্পানি লি: এর টেরিটরি মার্কেটিং অফিসার আব্দুস সাত্তার প্রমুখ। এছাড়া মাঠ দিবসে ওই এলাকার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা কৃষকদের নতুন জাতের অধিক উৎপাদনশীল ধান, সরিষা, গম, ডাল চাষ করতে উদ্বুদ্ধ ও পরামর্শ প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..