রাণীনগরে উন্নয়ন মেলার উদ্বোধন করেন ইসরাফিল আলম এমপি

সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম সর্বস্তরের জনগণের মাঝে তুলে ধরা; সর্বস্তরের জনগণকে সরকারের উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত করা; সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, এমডিজি অর্জনে সরকারের সাফল্য প্রচার ও এসডিজি কার্যক্রম বাস্তবায়নে জনগণকে উদ্বুদ্ব করা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবর্গ ও সরকারি কর্মকর্তাগনের যৌথ অংশগ্রহণে স্থানীয় সমস্যা সম্পর্কে মতবিনিময় ও বাস্তবায়ন পরিকল্পনা তৈরি করার লক্ষ্যে সারা দেশের সকল জেলা-উপজেলার ন্যায়  ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠান।

নওগাঁ জেলার রাণীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তন ও এর বহিরাঙ্গণে ৪ঠা অক্টোবর থেকে ৬ই অক্টোবর পর্যন্ত তিন দিনের মেলা উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ ইসরাফিল আলম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলার নেতৃবৃন্দসহ সকল এবং বিভিন্ন বিভাগীয় প্রধানগণ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।