রাণীনগরে অপহৃত কৃষক উদ্ধার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

রাণীনগরে অপহৃত কৃষক উদ্ধার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার ছয়বাড়িয়া গ্রামে জমি-জমা বিরোধের জ্বের ধরে বিদ্যুৎ হোসেন (৩০) নামে এক কৃষককে অপহরণের অভিযোগে ৯ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। অপহৃত বিদ্যুতের ছোট বোন চম্পা আক্তার বাদি হয়ে রাণীনগর থানায় অপহরণ মামলা দায়ের করেন। কৃষক বিদ্যুৎ হোসেন উপজেলার সদর ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামের তাছের আলীর ছেলে।

এ ঘটনায় রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত কৃষক বিদ্যুৎ হোসেনকে উদ্ধারসহ অপহরণের মূল পরিকল্পনাকারী হোসেন আলী (৪০) কে গ্রেফতার করেছে। বুধবার সকালে গ্রেফতারকৃত হোসেন আলীকে আদালতে প্রেরণ করা করেছে।

অপহৃত বিদ্যুতের ছোট বোন মামলার বাদি চম্পা আক্তার বলেন, তাদের সাথে উপজেলার পূর্ব বালুভরা গ্রামের জবান গাইনের ছেলে হোসেন আলীর জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জ্বেরধরে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ হোসেন জমিতে ধান রোপন ও সার প্রয়োগ করার সময় হোসেন আলীসহ ৮-৯ জন জমিতে গিয়ে তাকে মারপিট করে গলায় গামছা বেঁধে একটি ব্যাটারী চালিত অটোটেম্পুতে তুলে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন বিদ্যুৎ হোসেনকে খোঁজাখুজি করে না পাওয়ায় হোসেন আলীসহ ৫ জনকে এজাহার নামীয় ও আরো ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে রাণীনগর রেল-ষ্টেশন এলাকা থেকে কৃষক বিদ্যুৎকে উদ্ধারসহ অপহরণকারী হোসেন আলীকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, এ ঘটনায় বিদ্যুতের ছোট বোন বাদি হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। ঘটনার মূল পরিকল্পনাকারী হোসেন আলীকে গ্রেফতারসহ অপহৃত বিদ্যুৎকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে গ্রেফতারকৃত হোসেন আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।