× Banner
সর্বশেষ
বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ

রাজনীতিতে আসছেন মৌসুমী?

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ ঢালিউডে আড়াই যুগের ক্যারিয়ার গড়েছেন চিত্রনায়িকা মৌসুমী। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে বহু স্বীকৃতি। স্বামী ও দুই সন্তান নিয়ে পরম মমতায় যেমন আগলে রেখেছেন সংসার তেমনি ঢালিউডেও ধরে রেখেছেন নিজের জায়গা।

তার প্রধান পরিচয় অভিনেতা হলেও আছে আলাদা পরিচয়। সব ছাপিয়ে আছে আকর্ষণীয় ব্যক্তিত্ব। তবে সম্প্রতি গুজব রটেছে রাজনীতিতে আসছেন এ চিত্রনায়িকা। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি। সত্যিই কি এমনটা ঘটতে যাচ্ছে?

প্রশ্ন করাতে বেশ বিরক্তই হলেন মৌসুমী। বললেন ‘এখন পর্যন্ত এমন কোনো সম্ভাবনাই নেই। এ ধরনের কোনো কিছু ঘটেনি। কারা যেন রটিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। আমি নাকি খুলনা থেকে নির্বাচন করবো!’

তিনি আরো বলেন, ‘এ খবর সম্পূর্ণ মিথ্যা। প্রধানমন্ত্রীও আমাকে এ ধরনের কোনো প্রস্তাব দেননি, আমিও নির্বাচন করছি না। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তবে এ বিষয়ে আলাপ হয়নি। তাই এ ধরনের গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ করবো।’

মৌসুমী বলেন, ‘তবে প্রধানমন্ত্রী বাংলার মা। চলচ্চিত্রবান্ধব একজন মানুষ। তিনি যদি আমাকে কোনো আদেশ দেন, আমি সেটা মাথা পেতে নেব। সেটা নির্বাচনে অংশ নেয়ার জন্য হোক বা সমাজসেবামূলক কাজের বিষয়ে হোক। তবে রাজনীতি নিয়ে আপাতত বিশেষ কোনো পরিকল্পনা নেই আমার।’


এ ক্যটাগরির আরো খবর..