উজিরপুরে গভীর রাতে ৮ম শ্রেণীর প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণ আজিজুলের

আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এক হতদরিদ্র প্রতিবন্ধী ৮ম শ্রেণির ছাত্রীকে ১৮ জুলাই দক্ষিণ উপজেলার ধামুরা গ্রামের বারেক বিশ্বাসের ছেলে আজিজুল বিশ্বাস (২০) ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক প্রভাবশালী হওয়াতে ধর্ষিতার পরিবারকে ভয় দিলে ধর্ষিতার পরিবার মামলা করতে সাহস পাচ্ছেনা।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা গ্রামের বারেক বিশ্বাসের ছেলে আজিজুল বিশ্বাস (২০) একই উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের হতদরিদ্র প্রতিবন্ধী ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ১৮ জুলাই ছাত্রী তার নানা বাড়ীতে গেলে গভীর রাতে ধর্ষন করে। ওই দিন ছাত্রী তার নানা বাড়ীতে গেলে গভীর রাতে আজিজুল তাকে ফোন করে ডেকে বাড়ীর পার্শ্ববর্তী নির্জন বাগানে নিয়ে ধর্ষন করে।ছাত্রীর চিৎকার সুরে বাড়ীর লোকজন মেয়েটিকে উদ্ধর করে। পরে এ ঘটনা এলাকায় জানাজানি হয়েগেলে।

ধর্ষক প্রভাবশালী হওয়াতে ধর্ষিতার পরিবারকে ভয় দিলে ধর্ষিতার পরিবার মামলা করতে সাহস পাচ্ছেনা। একটি মহল ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.জিয়াউল আহসান জানান, অভিযোগ পেয়েছি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ধর্ষক পলাতক রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।