রাজধানীসহ সারাদেশে শীতের তীব্রতা আরও বেড়েছে

রাজধানীসহ সারাদেশে শীতের তীব্রতা আরও বেড়েছে

রাজধানীসহ সারাদেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। আজ ভোর থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানীর আকাশ। ঘড়ির কাঁটায় সকাল সাড়ে ১১টা অতিক্রম করলেও মেলেনি সূর্যের দেখা। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় তীব্র শীতের অনুভূতি আরও কয়েকদিন অব্যাহত থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঢাকায় হঠাৎ করে শীতের তীব্রতা বেড়েছে। এটা আরও কমবে। তাপমাত্রা কমার কারণ হলো; রাতের তুলনায় হঠাৎই দিনের তাপমাত্রা কম, ব্যাপক কুয়াশা এবং সূর্যের দেখা না পাওয়া। এসব কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বেশ কমেছে।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস; ঢাকার সর্বনিম্ন ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে টেকনাফে ২৯.৪ ডিগ্রি।

মঙ্গলবার পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস, নওগাঁয় ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরের তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে; সঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এ ছাড়াও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।