রাজধানীর মতিঝিলে বাস চাপায় যুবক নিহত

রাজধানীর মতিঝিল এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আরিফুর রহমান (২২) নামে এক যুবক মারা গেছেন।

মুমুর্ষূ অবস্থায় বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সকাল ১১টার দিকে মতিঝিল ইত্তেফাকের মোড়ের পাশে পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ওই যুবক মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়লে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের পকেটে থাকায় আইডি কার্ড দেখে জানা গেছে তিনি
ঢাকা কলেজের ছাত্র ছিলেন। তার বাবার নাম আব্দুল ওয়াদুদ, যোগ করেন ওমর ফারুক

 

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।