× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর এক স্কুলের ৩০ শিক্ষককে দুদকের নোটিশ

admin
হালনাগাদ: সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

কোচিং বাণিজ্যর সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ৩০ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২০ জানুয়ারি) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই শিক্ষকদের বিরুদ্ধে হটলাইন ১০৬ এ ফোন করে এক ভুক্তোভোগী অভিযোগ করেন। তার অভিযোগটি দুদক আমলে নিয়ে রোববার শিক্ষা প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়। দুদকের সহকারী পরিচালক মো. জাভেদ হাবীব ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত একটি দল অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়।

প্রণব কুমার ভট্টাচার্য আরও জানান, ‘উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ওই ৩০ শিক্ষক কোচিং করাবেন না বলে ২০১৭ সালে অঙ্গীকার করেছিলেন। কিন্তু তারা নীতিমালা ভেঙে আবারও শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করছেন। এ অনিয়মের সঙ্গে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটির নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করলেও একজন শ্রেণি শিক্ষক তাদের দশম শ্রেণিতে ভর্তি করার উদ্যোগ গ্রহণ করে। দুদক টিমের উপস্থিতিতে এ অভিযোগের বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়।’

এসএসসি ও সমমান পরীক্ষা সামনে রেখে আগামী ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা এক মাস কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..