রংপুরে ৬৫ জন গ্রেফতার

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মীসহ মোট ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০ টা থেকে শুক্রবার ভোর পর্যস্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের পুলিশ হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে জানিয়েছে পুলিশ। পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ মো. ফরহাদ জানান, নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে কোতয়ালী থানা জামায়াত-শিবিরের ২ জন, পীরগাছায় বিএনপি’র এক জন ও জামায়ত-শিবিরের ২ জন, কাউনিয়ায় জামায়াতের এক জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া বিএনপি ও জামায়াত-শিবিরের এসব নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতা, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

এদিকে, জেলা পুলিশের বিশেষ অভিযান চলাকালিন সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে আরও ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি ও সেবন, জুয়া, হত্যাসহ সিআর ও জিআর মামলা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।