দিপক রায়, রংপুর প্রতিনিধি: রংপুরের মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি শুকনা গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
২০ ফেব্রুয়ারি শনিবার বিকেলে নগরীর তাজহাট থানা এলাকার তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে গাঁজাসহ শিপন মিয়া (২২) নামে ওই যুবককে আটক করে পুলিশ। শিপন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার বারজানি গ্রামের মমিনুর রহমানের পুত্র বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তাজহাট থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেনের নির্দেশনায় তাজহাট থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান প্রধানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলামের সহযোগিতায় মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযান চালানোর এক পর্যায়ে এসআই শেখ মোস্তফা কামাল ও এএসআই মুনমুন হোসাইনের সঙ্গীয় ফোর্স ওই যুবককে ১ কেজি শুকনা গাঁজাসহ আটক করে।
তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান সাংবাদিকদের বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ আমরা ওই আসামীকে আটক করতে সক্ষম হয়েছি। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

