রুঙ্গামারীতে ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: ‘ফিস্টুলা কোন দুরারোগ্য ব্যাধী নয়, চিকিৎসায় ফিস্টুলা রোগ ভাল হয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ১৪ নভেম্বর স্বাস্থ্য বিভাগের আয়োজনে বেসরকারী সংস্থা ল্যাম্বের উদ্যোগে মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

অবহিতকরণ সভায় ফিস্টুলা বিষয়ে বিষদ আলোচনা করেন পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার শৈলেস চন্দ্র বাম্ফে,প্রোগ্রাম এসিস্ট্যান্ট তোম্মেল হক ও টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন ।

অবহিতকরণ সভায় উপজেলার ১০টি ইউনিয়ন থেকে পল্লী চিকিৎসক,ধর্মীয় নেতা,সাংবাদিক এবং ইউনিয়ন প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। সংস্থার পক্ষ থেকে উপজেলায় মাসাধিককাল ফিস্টুলা রোগে আক্রান্তদের সনাক্ত করে বিনামুল্যে চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।